সিরাজদীখান প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা কৃষি বিভাগের এক কর্মকর্তার মেয়েকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী মায়িশা হোসাইনকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারুফা খাতুন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল।
মায়িশা হোসাইন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী। তিনি সিরাজদীখান উপজেলা কৃষি কার্যালয়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহলের একমাত্র মেয়ে। তাঁর বাবা মোশাররফ হোসেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
কৃষি পরিবারের সন্তান মায়িশা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মায়িশার এই সাফল্য আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সে যেন সাফল্যের স্বাক্ষর রাখতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মায়িশা ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করবে।